অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় অনুপস্থিত থাকায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের সকল কর্মচারীকে ইউএনওর শোকজ

admin
By admin
1 Min Read

গেল বুধবার অফিস সময়ের শেষ কর্মঘণ্টায় নিজ কর্মস্থলে উপস্থিত না থাকায় কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের সকল কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।

গত বুধবার দিনের শেষভাগে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তিনি ভূমি অফিসের নাজির আতিকুর রহমান, সার্ভেয়ার মোহাম্মদ সালাউদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মোঃ রুকুনুজ্জামান ও সার্টিফিকেট পেশকার জয়নাব সুলতানাকে অফিসে অনুপস্থিত দেখতে পান। তাদের বিরুদ্ধে এর আগেও অফিস সময়ে কাজে ফাঁকি দেয়া এবং সেবাগ্রহিতাদের হয়রানি করার অভিযোগ রয়েছে। সরকারি নিয়মানুযায়ী কর্তব্যে অবহেলার জন্য ওই চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেন ইউএনও। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ