
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে প্রাথমিক বিজ্ঞপ্তিতে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই হুঁশিয়ারি বা আইনি ব্যবস্থার অংশটি প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রাথমিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গত তিন মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের কোনো প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তীতে রাতে পাঠানো সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত বিল সংক্রান্ত ইতিপূর্বে পাওয়া অভিযোগগুলো বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে সমাধান করেছে। তবে কোনো গ্রাহকের প্রকৃতপক্ষেই অতিরিক্ত বিল নিয়ে কোনো অভিযোগ থাকলে, তা প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্যও অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
ি

