রাবিতে ছাত্রদলের হা’ম’লার ঘটনায় তিন দফা দাবি সাংবাদিকদের

admin
By admin
1 Min Read

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের স’শ’স্ত্র হা’মলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রদলের একদল নেতাকর্মী ভিডিও ধারণ করার অপরাধে ৪ জন সাংবাদিকসহ অন্তত ১০ জনকে পিটিয়ে রক্তাক্ত করে। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে সাংবাদিকরা রাতে হলের প্রাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৩টি সুনির্দিষ্ট দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—হা’ম’লা’কারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে মা’ম’লা করতে হবে এবং সোমবার দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে; হামলায় জড়িতদের ছাত্রত্ব এবং পড়াশোনা শেষ করা ব্যক্তিদের শিক্ষাগত সনদ বাতিল করতে হবে; এবং বহিরাগত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। সাংবাদিকদের এই আলটিমেটামের মুখে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ও প্রক্টর সোমবারের মধ্যে মা’ম’লা করার স্পষ্ট আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। তবে সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা নিজেদের দাবিতে অনড় থাকবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ