প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রটোকল ভঙ্গের অভিযোগ, ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার

admin
By admin
2 Min Read

মো. গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে এ পরিবর্তন আনা হয়। তাঁর স্থলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে। রাজশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর তাঁকে আলিঙ্গনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পরপরই ইউসুফ আলীকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তবে তাঁকে ওএসডি করার কারণ হিসেবে প্রটোকল ভঙ্গের অভিযোগটি সরকারি আদেশে সরাসরি উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার রংপুর ও রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশিয়ায় নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বিমানবন্দর থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হন।

বিভাগীয় কমিশনারের দায়িত্বে পরিবর্তনের ফলে এখন রাজশাহী বিভাগীয় প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল আলম সরকার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ