
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়ার দুদিন পর আবদুল মন্নান (৫৫) নামের এক জেলের ম’রদে’হ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার আওরাবুনিয়া বাজার সংলগ্ন নদীতে অসাবধানতাবশত পড়ে তিনি নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ চালাতে না পারায়, বুধবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা নিজস্ব ট্রলার নিয়ে সন্ধান শুরু করেন। পরে রাত দেড়টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই তাঁর লাশ ভেসে উঠলে স্বজনেরা তা উদ্ধার করেন এবং আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
