বাসায় অবৈধভাবে সার মজুত, জামায়াত নেতাকে অব্যাহতি

admin
By admin
1 Min Read

সিরাজগঞ্জের কামারখন্দে বসতবাড়িতে অবৈধভাবে ইউরিয়া সার মজুতের অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইউসুফ আলী। তিনি জানান, মনিরুল ইসলামের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রের জরুরি বৈঠকে তার রুকন পদ বাতিলের সিদ্ধান্ত হয়। এখন থেকে তার সব বক্তব্য ব্যক্তিগত বক্তব্য হিসেবে গণ্য হবে।

এর আগে ১ অক্টোবর রাতে ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তাকে জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই লিখিতপত্র হাতে পাবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ