১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

admin
By admin
1 Min Read

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ এবং ঘনবসতিপূর্ণ বাংলাদেশে এর সংক্রমণের ঝুঁকি বেশি। আগের টিকাদান কর্মসূচিতে বাদ পড়া ও নতুন জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করে এবার ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কর্মজীবী মায়েদের সুবিধার জন্য বন্ধের দিন ও সন্ধ্যার পরও টিকাদানের ব্যবস্থা রাখা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ