শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছু’রি’কা’ঘা’তে হ’ত্যা

admin
By admin
1 Min Read

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, তিন মাস আগে হাসানুর রহমানের (২২) বিয়ে হয়। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার পর শাশুড়ি কয়েকজন স্বজনকে নিয়ে হাসানুরদের বাড়িতে আসেন। এ সময় তাদের আপ্যায়ন নিয়ে পারিবারিক বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা ছেলেকে চড় মারলে ক্ষুব্ধ হাসানুর ধারালো চাকু দিয়ে বাবার বুকে আঘাত করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে হাসানুর পলাতক।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ