খুলশি থানার ওসি আবদুর রহিম সিটিএসবিতে বদলী

admin
By admin
1 Min Read

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই আদেশে খুলশী থানার ওসিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)তে বদলি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।

আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে, খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মাথায় মো. আবদুর রহিমকে বদলি করা হলো। দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয় নিয়ে তাকে আলোচনা-সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ