অজ্ঞাত নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হু’ম’কি, থানায় জিডি

admin
By admin
1 Min Read

নিজস্ব পতিবেদন, কুমিল্লা
কুমিল্লায় হ’ত্যা’কা’ণ্ডের শি’কা’র কি’শো’র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের পরিবারকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হু’ম’কি ও সাইবার বু’লিং করার অভিযোগে সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এই জিডি দায়ের করেন। অভিযোগে জানানো হয়, বেশ কয়েকটি অজ্ঞাত নম্বর থেকে ক্রমাগত ফোন করে তাদের অকথ্য ভাষায় গা’লিগা’লাজ ও হু’ম’কি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ফেসবুক পেজ থেকে অ’পপ্র’চার চালানো হচ্ছে। এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের জঙ্গল থেকে সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিমের ম’রদে’হ উদ্ধার করে পুলিশ, এবং আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছিল বলে জানা যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ