
টাঙ্গাইলের মধুপুরে সম্পত্তির হিস্যা না পেয়ে দাদা-দাদির ঘরে আ’গু’ন দেওয়ার অভিযোগ উঠেছে গিটিস নকরেক নামে এক গারো যুবকের বিরুদ্ধে। রোববার ভোররাতে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গিটিসের মা শাপলী নকরেক প্রায় এক যুগ আগে ক্যানসারে মা’রা যান। গারো সম্প্রদায়ের রীতি অনুযায়ী পরিবারের সম্পত্তির মালিকানা মায়ের হাতে থাকে। সম্প্রতি গিটিস মায়ের সম্পত্তিতে অংশ লিখে দেওয়ার জন্য দাদা-দাদিকে চাপ দিয়ে আসছিলেন। তবে স্থানীয় ভূমি আইন অনুযায়ী তিনি ওই সম্পত্তির অংশ পাবেন না বলে জানানো হয়।
অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে ভোররাতে গিটিস দাদা-দাদিকে মা’র’ধ’র করে ঘর থেকে বের করে দিয়ে আ’গু’ন ধরিয়ে দেন। আ’গু’নে ধান-চাল, কাপড়চোপড়, বাসনকোসন ও আসবাবপত্র পু’ড়ে যায়।
মধুপুর থানার ওসি মো. রুহুল আমিন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

