
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর কুতুপালং বাজার থেকে শিশুটিকে নিয়ে যান তার মায়ের সাবেক স্বামী রশিদ আলম। পরে শিশুটিকে ফেরত দিতে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। টাকা না পেয়ে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তদন্তে পুলিশ জানতে পারে, শিশুটিকে প্রথমে ১৫ হাজার এবং পরে ৩০ হাজার টাকায় দুই দফায় বিক্রি করা হয়েছে। বুধবার রাতে পশ্চিম মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

