
ভারতের উত্তরপ্রদেশে প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগের জেরে প্রেমিক ও তার সহযোগীকে দিয়ে স্বামীকে হ’ত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে লা’শ গু’ম করতেও তাদের সহায়তা করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত নারী সুফিয়া বানু, তার প্রেমিক মুন্না ও সহযোগী মোহাম্মদ ইকবালকে গ্রে’ফ’তা’র করেছে পুলিশ। সুফিয়ার ১৬ বছর বয়সি ছেলেকেও আ’ট’ক করা হয়েছে।
পুলিশ জানায়, রামকিশোর বাল্মীকি নামে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির সঙ্গে সুফিয়ার প্রায় দুই বছর আগে বিয়ে হয়। তবে রামকিশোর প্রথম স্ত্রী কবিতা দেবীর সঙ্গে যোগাযোগ ও আর্থিক সহায়তা অব্যাহত রাখায় দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে পরিকল্পনা করে মুন্না ও ইকবালের সহায়তায় ঘুমন্ত অবস্থায় রামকিশোরকে ছু’রি’কা’ঘা’তে হ’ত্যা করা হয় বলে পুলিশের দাবি।
পরে লা’শ কাঠের বাক্সে লুকিয়ে ই-রিকশায় করে একটি খালের পাশে ফেলে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।
