রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় সৎ বাবার ছু’রি’কা’ঘা’তে শি’শু নি’হ’ত

admin
By admin
1 Min Read

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে সৎ বাবার ছুরিকাঘাতে মো. ওমর (৬) নামে এক শি’শু নি’র্ম’মভাবে নি’হ’ত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্টের সি/৬ ব্লকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর মা শাবনূরের সঙ্গে তাঁর দ্বিতীয় স্বামী ফেরদৌসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফেরদৌস তাঁর ছয় বছর বয়সী সৎ ছেলে ওমরকে ধারালো ছু’রি দিয়ে আ’ঘা’ত করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শি’শু’টি’র মৃ’ত্যু হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘটনার পর থেকে পলাতক ঘাতক সৎ বাবা ফেরদৌসকে গ্রেপ্তারে জোর অভিযান চালানো হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ