
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা’র অন্যতম দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
১০ আগস্ট ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো:
১। মোঃ নাঈম ইসলাম সাকিব (২৬): পিতা- মোঃ ভুট্টো, পালক পিতা- মোঃ নসু, সাং- চরভুতা, থানা- লালমোহন, জেলা- ভোলা। বর্তমান ঠিকানা: শমসেরপাড়া, ৭ নং আবাসিক, খন্দকার বাড়ি, পাখির মায়ের কলোনী, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম।
২। মোঃ রাহাত (২৪): পিতা- হামিদ হোসেন, সাং- পুরাতন চান্দগাঁও থানা, রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও পেনাল কোডের ধারায় পূর্বে ৩টি মামলা রয়েছে এবং ২নং আসামী মোঃ রাহাতের বিরুদ্ধে পেনাল কোডের ধারায় পূর্বে আরও ১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-০৫ (তারিখ: ০৭/০৮/২০২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০) মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
