
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালানো হয়। সেখানে ১৫ আগস্ট উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজনের প্রস্তুতি চলছিল। তাৎক্ষণিক অভিযানে পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
১. অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭)—বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য।
২. মো. ইস্কান্দার মির্জা—হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক।
৩. শুভ আইচ—চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক।
৪. কামেলা খানম রুপা—চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক।
৫. সুজলা অন্তরা—চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক।
৬. শারমিনা ইয়াসমিন নিশু—চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক।
এছাড়াও অভিযানে আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

