বন্যাদুর্গত মানুষের পাশে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম

admin
By admin
2 Min Read

জাহেদুল ইসলাম শ্রাবণ,চট্টগ্রাম :
টানা বৃষ্টিপাত ও বন্যায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম।
বন্যার শুরু থেকেই তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া, ত্রাণসামগ্রী সংগ্রহ এবং দুর্গত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে কৃষক দল ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যান এবং বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ উপেক্ষা করে মানুষের দোরগোড়ায় সহায়তা পৌঁছে দেওয়ার এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জসীমের আন্তরিকতা, দায়বদ্ধতা ও মানবিক নেতৃত্বে সহায়তা পেয়ে বন্যাদুর্গত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আশার হাসি। দুর্যোগের এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে তাঁর এমন সক্রিয় উপস্থিতি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
এই মানবিক কর্মসূচিতে সার্বক্ষণিক সহযোগিতা করেন স্থানীয় কৃষক দল ও বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কাঞ্চনা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, কৃষক দল নেতা মোরশেদ, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. আব্দুল হামিদ, সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর, কৃষক দল নেতা জিয়াউর রহমান, ফরিদুল আলম, নুরুল আলম, কবির আহমদ, আবুল কাশেম, আবুল হাসেমসহ অসংখ্য নেতাকর্মী।
স্থানীয়দের মতে, দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মানবসেবায় তাঁর এই অব্যাহত কার্যক্রম বন্যাদুর্গত মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে এবং জনসেবার প্রতি তাঁর অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ