
সাজেকের মাচালং বাজারের আশপাশে গোলাগুলিতে কুসমিতা ত্রিপুরা নামে তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু গুরুতর আহত – পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে গভীর উদ্বেগ।
পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ১ নং মন্দিরছড়া পাড়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় আঞ্চলিক অস্ত্রধারী গোষ্ঠী ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তৃতীয় শ্রেণির পড়ুয়া কিশোরী কুসমিতা ত্রিপুরা গুরুতর আহত হয়েছেন।
