
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীকে বলতে শোনা যায়, চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে। তার দাবি, রাউজানের পর রাঙ্গুনিয়া, হাটহাজারী, বাঁশখালী, আনোয়ারাসহ পর্যায়ক্রমে পুরো চট্টগ্রামের মানুষ জান্নাতে যাবে। চট্টগ্রামকে ‘সুন্নিয়তের ক্যান্টনমেন্ট’ উল্লেখ করে তিনি বলেন, জেলার অধিকাংশ মানুষ সুন্নি ও আশেকে রাসুল। এছাড়া জান্নাতে যেতে হলে সুন্নি হওয়ার আহ্বানও জানান তিনি। তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
