
ভারতের রাজস্থানে থানার সামনে সাইকুন খান নামে ৪০ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর সকালে টায়ার কিনতে যাওয়ার পথে বারোদা মেও থানার সামনে তাকে থামিয়ে হামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত হর্ষ মূর্তিকারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, তার মানসিক স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে। তবে নিহতের পরিবারের অভিযোগ, দাড়ি ও টুপি দেখে তাকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিক্ষোভও হয়েছে।
