রাউজানে পুলিশের অভিযানে এলজি-কার্তুজসহ গ্রেপ্তার ১

admin
By admin
1 Min Read

চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযানটি চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোহাম্মদ দৌলত নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি চালিয়ে শয়নকক্ষের আলনা থেকে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড ১২ বোর কার্তুজ এবং সিলিংয়ের ওপর থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *