
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে উদ্দেশ করে ‘আপনার এখানে থাকা উচিত নয়’ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে প্রবেশের সময় কলিন্স ট্রাম্পকে ইরান যুদ্ধ নিয়ে প্রশ্ন করলে তিনি সিএনএনের উপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ট্রাম্প বলেন, সিএনএন তার সংবাদ সংগ্রহ না করার কথা জানিয়েছিল। জবাবে কলিন্স বলেন, জাতিসংঘ তাদের প্রবেশের অনুমতি দিয়েছে।
এর আগে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। তবে জাতিসংঘের নিজস্ব মিডিয়া পাস থাকায় এসব গণমাধ্যম সেখানে সংবাদ সংগ্রহের সুযোগ পায়।
এদিকে, হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনটি সংবাদমাধ্যম আদালতে মামলা করেছে। বুধবার এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
