
ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে নয়, বরং দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। রুশ তেল কেনার দায়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকির কড়া সমালোচনা করেন তিনি।
আলিপভ জানান, সাশ্রয়ী মূল্যের কারণেই ভারত এ সিদ্ধান্ত নিয়েছে এবং জাতীয় স্বার্থে নয়াদিল্লি অটল থাকবে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও স্পষ্ট করেছেন যে, তেল কেনাবেচা বন্ধ করলেই যুদ্ধ থামবে না; আলোচনা ও কূটনীতির মাধ্যমেই কেবল এই সংকটের সমাধান সম্ভব।

