বাংলাদেশে প্রতি ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ

admin
By admin
1 Min Read

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বড় একটি অংশ চাকরির বাজারে প্রবেশ করেও কর্মসংস্থান পাচ্ছেন না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সেপ্টেম্বর ২০২৬-এর বিশ্লেষণ অনুযায়ী, ১৫ থেকে ২৪ বছর বয়সী উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৩৬ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০ জন উচ্চশিক্ষিত তরুণের মধ্যে প্রায় ৩৬ জনই কর্মহীন।

দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কায় এই হার প্রায় ৪৩ শতাংশ এবং ভারতে ৪০ শতাংশের বেশি। বিপরীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ডে এ হার তুলনামূলক কম।

আইএমএফ বলছে, শিক্ষিত তরুণদের দক্ষতার সঙ্গে শ্রমবাজারের চাহিদার অসামঞ্জস্য এ সমস্যার অন্যতম কারণ। সংস্থাটি এটিকে ‘গ্র্যাজুয়েট গ্লাট’ বা স্নাতক অতিরিক্ততার সমস্যা হিসেবে উল্লেখ করেছে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ায় তরুণদের কর্মসংস্থানে নতুন চাপ তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আইএমএফ। দক্ষতা উন্নয়ন ও শিক্ষাব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ