কক্সবাজার শহর ১২নং ওয়ার্ড (উত্তর) শাখা শ্রমিক দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

admin
By admin
1 Min Read

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে ১২নং ওয়ার্ড (উত্তর) শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কক্সবাজার শহর শ্রমিক দলের আহ্বায়ক আমান শাহ ও সদস্য সচিব মোহাম্মদ হোসেন কালু যৌথ স্বাক্ষরে নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে নুরুল আমিনকে আহ্বায়ক, মো. জসিমকে যুগ্ম আহ্বায়ক এবং তৌহিদুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. মিজান, মো. ফয়সাল, মো. রহিম, রবি আলম, মো. আমিন, মো. পারভেজ, মো. মমতাজ, মো. রিয়াজ উদ্দিন, সরওয়ার কামাল, মো. টিপু, মো. ইসমাঈল, মো. সাজ্জাদ, মো. সাকিব ও মো. বাপ্পি।
অনুমোদনকারী নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ১২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবেন এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ