
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘কব্জিকাটা আনোয়ার’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর’ গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাফাত চকদার, হানিফ হোসেন ওরফে জয় এবং চাঁন মিয়া। এ সময় তাঁদের কাছ থেকে একটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, ডাকাতি, মাদক কারবার এবং মারামারির ঘটনায় জড়িত। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
