অপ্রতীমের জানাজায় হাজারো মানুষের ঢল

admin
By admin
1 Min Read

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন হয়।

১৩ বছর বয়সী অপ্রতীম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে তার বাবা সদর দক্ষিণ থানায় জিডি করেন।

শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতীমের ম’র’দে’হ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আ’ঘা’তে’র চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তুহিন নামে এক যুবকসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ দুপুর ১২টায় বিস্তারিত জানাবে পুলিশ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ