
নিজস্ব প্রতিবেদক
১৭/০৮/২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও বানানোর সময় দু’র্ঘ’ট’নায় শাওন মিয়া (যুবক) নি’হ’ত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের পিয়ারাপু এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা শাওন মিয়া সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে ফেসবুকের জন্য কনটেন্ট তৈরি করতেন। তিনি মোটরসাইকেল চালানোর বিভিন্ন কৌশলের ভিডিও নিয়মিত পোস্ট করতেন।
ঘটনার দিন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে ভিডিও ধারণের চেষ্টা করার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা খান। গুরুতর আ’হ’ত অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ভিডিও তৈরির সময় হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর কারণে এ দু’র্ঘ’ট’না ঘটে। পুলিশ ম’র’দে’হ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

