
মোহাম্মদ তানভীর নাম। পড়তো হাটহাজারীর খন্দকিয়া এলাকার কে. সি. শহীদ জিয়াউর রহমান কলেজের ১ম বর্ষে। নিয়মিত ছাত্র ছিলো মোহাম্মদ তানভীর। কিন্তু সে হঠাৎ ৪দিন ধরে নিখোঁজ!
৪দিন ধরে সন্তানের খোঁজ না পেয়ে উৎকন্ঠায় দিন কাটায় পরিবার। আশে পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজেও পাওয়া যায়নি ৪দিন ধরে। স্থানীয়দের ভাষ্য অত্যন্ত নম্র ভদ্র ছেলে ছিলো মোহাম্মদ তানভীর। হঠাৎ দেখা না পেয়ে সকলেই চিন্তিত ছিলো।
কে জানতো নিজের বাসস্থানেই ছাঁদে মৃ/ত পড়ে আছে তানভীর। তার মা অসুস্থ তাই বাসার ছাদে যাওয়া মানা। যাতায়াত না থাকায় কেউই জানতোনা সে কেন, কিভাবে, বাসার ছাদে উঠেছে। অথচ পরিবার বাইরেই খুঁজে খুঁজে হয়রান। তানভীরের দুই বোন এক ভাই, মোট ৪ভাই বোনের একজন সে। তানভিরের পিতার মুহাম্মদ লিয়াকত আলী আমান বাজার মসজিদ সংলগ্ন মার্কেটের ২য় তলায় টিউলিপ শেরওয়ানির মালিক ও অনেক পুরনো ব্যাবসায়ী। ভদ্র মানুষ। তানভীরের দাদা মরহুম মাওলানা এনামুল হক ছিলেন একজন ইমাম ও খতিব। নিজ বাড়ি ফটিকছড়ি হলেও হাটহাজারীতে একটি ভাড়া বাসায় থাকতো তারা। কে জানতো নিজের আদুরের টুকরো যুবক ছেলে এভাবে হারিয়ে যাবে!
পরিশেষে, সকল মা-বাবাদের প্রতি অনুরোধ নিজের সন্তানকে চোখে চোখে রাখুন, কোথায় যায় কি করে, কাদের সাথে থাকে। আপনার তিলে তিলে বড় করা সন্তান যেনো এভাবে কোনো দুর্ঘটনায় হারিয়ে না যায় সেজন্য সচেতন থাকতে হবে আপনাকেই। তানভীরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইলো ও মহান রাব্বুল আলামীন তানভীরের আত্মার মাগফিরাত দিক। আমিন

