চন্দনাইশে বন্যার্তদের মাঝে বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

admin
By admin
1 Min Read
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের মাঝে চট্টগ্রাম ১৪ আসনের মাননীয় এমপি জসীম উদ্দীন আহমেদ এর নির্দেশনায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় বিএনপির চন্দনাইশ পৌরসভার বিএনপি নেতা ও সৌদি আরব মদীনা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন লিটন, মদীনা বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নান সহয়তায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যাকবলিত পরিবারগুলোকে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ প্রদানকালে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, বি এন নেতা নাসির উদ্দীন, বি এন নেতা আবদু ছালাম, ব্যবসায়ী আইয়ুব আলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *