Friday, 11 Sep 2026

সম-সাময়িক সংবাদের জন্য আজই আমাদের নিউজ লেটারকে সাবস্ক্রােইব করুন

Explore Now
সংলাপ
  • সারাদেশ
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • আইন ও আদালত
  • তথ্য-প্রযুক্তি
  • শিক্ষা
শিরোনাম
➤সিএমপির ডিবির অভিযানে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২➤ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী➤মায়ের মৃ*ত্যুÕতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী➤রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর➤উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত➤ছেলেকে দেখার তৃষ্ণা নিয়েই মা’রা গেলেন চিন্ময়ের মা➤আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না’: সারজিস আলম➤খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৬৬৪, জিপিএ-৫ পেল ৪৬ জন➤বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস আলম➤ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি➤বজ্রপাতের কবলে জ্বালানিমন্ত্রী নসরুল হামিদ টুকুর বাসা, অল্পের জন্য রক্ষা➤আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি সরকার➤স্বামী-স্ত্রীকে একই কর্মস্থলে রাখার চেষ্টা করা হচ্ছে: সংসদে সমাজকল্যাণমন্ত্রী➤অটোরিকশার সংবাদ সম্মেলনে বুমের ভিড়, রোবটিক সার্জারিতে একটি মাইক্রোফোন!➤চা চাষে লাভ বাড়লেও বদলায়নি শ্রমিকদের ভাগ্য➤ছবি ছাড়া এনআইডি পাওয়ার রিট খারিজ, পরিচয়পত্রে ছবি থাকার বাধ্যবাধকতা বহাল➤নেত্রকোণায় পারিবারিক কলহ: ছেলের দা’র কোপে বাবা নিহত, আটক ১➤৮০ লাখ অটোরিক্সায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী➤সাত মাসে ২ হাজারের বেশি শি’শু নিখোঁজ, উদ্বিগ্ন মহিলা পরিষদ➤শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ
সংলাপসংলাপ
Font ResizerAa
Search
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজনীতি

জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন

Saidul
Last updated: August 5, 2026 5:56 pm
By Saidul
Share
4 Min Read
SHARE

 যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, যারা অসহায় অবস্থায় এখনো হাসপাতালে আছে, বেডে কাতরাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং জুলাই আহতদের পাশে আমাদের দাঁড়াতে হবে। যদি আমরা স্ব স্ব ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে পারি, তাহলে জুলাই শহীদরা যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত তিনদিনের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ৭১ এ বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সেখানে আমাদের সংগ্রামটা ছিল ন্যায়বিচার, সাম্যতা, মানবিক মর্যাদা, এই তিনটাই ছিল মূল । এবং ৯০-এর যে আন্দোলনটা আমরা করেছিলাম, সেটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ স্বৈরাচারী ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। আর ২০২৪—যে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার নিপীড়ন নির্যাতন, যেটা আপনারা দেখেছেন, যে ১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ১৮ সালের নির্বাচনের নামে নির্যাতন এবং ২৪ সালে ‘আমি-তুমি’ ডামি নির্বাচন। এই যে অবস্থার উত্তরণ প্রেক্ষিতেই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি সংগ্রাম—যে সংগ্রামে আবাল-বৃদ্ধ-বনিতা, ছাত্র-জনতা যেভাবে অংশগ্রহণ করেছে, সেটারই ফলশ্রুতিতে আমরা একটি নতুন সরকার পেয়েছি।

মেয়র বলেন, আমাদের গণতান্ত্রিক যে অধিকার, কথা বলার স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার—এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেশনায়ক তারেক রহমান, বর্তমানে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশ এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, আজকে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি সে সমস্যাটা হচ্ছে, “আমি” থেকে “আমরা”-তে আসতে হবে। “আমি এটা করেছি” থেকে “আমরা এটা করেছি”—যতক্ষণ না এটা আমরা বলতে পারব না যে আমরা সবাই মিলে করেছি, ততক্ষণ পর্যন্ত একটা বিভেদ, একটা সমস্যা আমাদের মধ্যে সামগ্রিকভাবে থেকে যাবে। তো আমি মনে করি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, আমরা সবাই মিলেই আজকে গণঅভ্যুত্থানের ফল ভোগ করছি—এটা যদি আমরা বলতে না পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে এই সমস্যাটি থাকবে।

You Might Also Like

চসিক মেয়রের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা আজ
সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে: এনসিপি নেতা আখতার
কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?

জুলাই বিপ্লবে হাসপাতালের পরিস্থিতি নিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, আমি গতকালকে মেডিকেলের ডাক্তারদেরকে বলেছি , ৪ আগস্টের—যেটা আমি নিজের চোখে দেখলাম যেটা, নিউ মার্কেট মোড়ে যেসব ছেলেরা আহত হয়েছিল, তারা যখন মেডিকেল হাসপাতালে ভর্তি হলো, সেখানে রাতের অন্ধকারে তাদেরকে ডাক্তাররাই মেরে মেরে বের করে দিচ্ছে! আহতদের! এবং সেখানে আমাদের কিছু হাসপাতাল—আমার ট্রিটমেন্ট হাসপাতাল, পার্কভিউ, ডেল্টা হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল—এরকম ৫-৬টা হাসপাতাল এগিয়ে এসেছিলাম।

তো এগুলি কেন বলছি? এগুলি হচ্ছে, আমরা যারা একদম মানবিকতার চরম পর্যায়ে আছি, তারাও শুধুমাত্র দলীয় দৃষ্টিভঙ্গী থেকে সেটার ঊর্ধ্বে উঠতে পারে না। তাই আমরা যতই রাজনীতি করি না কেন, আমাদেরকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিকতাটাকে সামনে আনতে হবে। এবং ৫ আগস্টের পর ৬ তারিখ আমি মেডিকেলে গিয়ে নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, ইএনটিতে যে পরিমাণ রোগী আমি দেখেছি—মানুষ অসহায়, রোগীরা কাতরাচ্ছে! একজনের একটা বুলেট আমি গলার মধ্যে দেখেছি আটকে আছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, সিনিয়র সহ সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ। এসময় অনুষ্ঠানে অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমদ শাহ সহ প্রেস ক্লাবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You Might Also Like

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বহালের দাবিতে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ

এনসিপিতে যোগদানের চাপে আত্মগোপনে ধনকুবের মনজুর আলম!

‘কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃ’ত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপনসহ ৩৬ জন

‘কেস ৯৫ শতাংশ সলভড, তাহলে বিচার ঝুলছে কেন?’

Share This Article
Email Copy Link Print
Previous Article চট্টগ্রাম হাটহাজারীর কলেজ ছাত্র মো: তানভীর, নিখোঁজ ছিলেন ৪দিন ধরে অনেক খোঁজাখুজির পর নিজ বাসার ছাদেই মিললো তার অর্ধগলিত লা-শ
Next Article হরমুজ প্রণালিতে আবারও ট্যাংকার বি’স্ফো’রণ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected
235.3kFollowersLike
69.1kFollowersFollow
11.6kFollowersPin
56.4kFollowersFollow
136kSubscribersSubscribe
4.4kFollowersFollow
- Advertisement -
Ad imageAd image
Latest News
সিএমপির ডিবির অভিযানে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
অপরাধ
September 10, 2026
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
জাতীয়
September 10, 2026
মায়ের মৃ*ত্যুÕতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
আইন ও আদালত
September 10, 2026
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
রাজনীতি
September 10, 2026

Recent Posts

  • সিএমপির ডিবির অভিযানে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
  • ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
  • মায়ের মৃ*ত্যুÕতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
  • রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
  • উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

Recent Comments

No comments to show.
//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You May also Like

রাজনীতি

বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি

April 8, 2026
রাজনীতি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

April 13, 2026
রাজনীতি

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে উপাচার্যের বিরুদ্ধে গোপন সভার অভিযোগ

April 8, 2026
চট্টগ্রামরাজনীতি

মানবাধিকার সংগঠক এম. এ. হাশেম রাজুর জন্মদিনে নানা কর্মসূচি

March 31, 2026
Show More
  • More News:
  • পটিয়া
  • বালিকা ফুটবল দল
  • চন্দনাইশ
  • বাঘাইছড়ি
  • সরকারি ঘর বিক্রি
  • বিজিবি
  • হেলিকপ্টার
সংলাপ

অফিস: চট্টগ্রাম

মোবাইল- +880 1850-376543

Youtube Medium Rss

কেটাগরি

  • সারাদেশ
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • আইন ও আদালত
  • তথ্য-প্রযুক্তি
  • শিক্ষা

© SONGLAP News Network. All Rights Reserved.

Welcome to Foxiz
Username or Email Address
Password

Lost your password?