
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিন আজ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বৈঠক থেকেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বৈঠক শেষে দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ফলে আজকের এই উচ্চপর্যায়ের বৈঠকের পরই দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম চূড়ান্তভাবে জনসমক্ষে আসবে।
