দুর্গত মানুষের পাশে নুরুল আনোয়ার চৌধুরী, চন্দনাইশে অব্যাহত ত্রাণ বিতরণ

admin
By admin
1 Min Read

চন্দনাইশ প্রতিনিধি:
দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুল আনোয়ার চৌধুরীর নিজস্ব অর্থায়নে চন্দনাইশ পৌরসভার ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ দক্ষিণ হারলা, উত্তর হারলা (৪ নম্বর ওয়ার্ড), আজল বকসুর বাড়ি, জিহস ফকিরপাড়া, বড়পাড়া, পূর্ব জোয়ারা ও মিজ্জির দোকান এলাকায় দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের দুঃসময়ে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মাহাদুর রহমান মাহাদু, সাবেক সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী, সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন হিরু, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রিয়াদ হোসেন, করিম সবুর, মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ