৮নং শুলকবহর ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন

admin
By admin
2 Min Read
  1. জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান
    চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
    মঙ্গলবার নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বৃহত্তর বাদুরতলা এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল এবং বিভিন্ন ধরনের শুকনো খাবার।
    এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দুর্যোগের এই সময়ে নগরীর কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সে লক্ষ্যেই চট্টগ্রাম সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত ওয়ার্ডে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নেও সিটি করপোরেশন কাজ করছে।”
    তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই দল-মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।”
    এ সময় তিনি মানবিক সহায়তা কার্যক্রম সফল করতে নিরলসভাবে কাজ করা নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
    খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, শুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাজী শামসুল আলম ও সদস্য সচিব হাসান ওসমান চৌধুরী, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলাল, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল আলম, মো. ইব্রাহিম, দিদারুল আলম, শাহজাহান খন্দকার, আকতার হোসেন লেদু, মো. মুসা, ইকবাল পারভেজ, এইচ এম আজাদ, খোরশেদ আলম, মনসুর আলম, অহিদুল আলম কানন, মো. দেলোয়ার, ইকবাল হোসেন জিসান, রিদুয়ান হোসেন জনি, রাসেল আকাশ, মো. সাদেক, আমজাদ হোসেন, আকবর হোসেন, ইমতিয়াজ হোসেন নিশান, আবদুল কাদের, শাহাদাত হোসেন সাজ্জাদ, ইরফান উদ্দিন সাগর, সালাউদ্দিন, রেজাউল, জিয়া, নজরুল ইসলাম রাসেল, সাঈদ, আকবর, ইমরান, হুমায়ুন, রামিন, শুভ, সবুজ, আনোয়ার, সুমন, মনিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *