বান্দরবানে বন্যার্তদের পাশে এমপি সাচিং প্রু জেরী, আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ

admin
By admin
1 Min Read

বান্দরবান প্রতিনিধি:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবান শহরের বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
শুক্রবার দুপুরে তিনি শহরের বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, আর্মিপাড়া ব্লু স্কাই আশ্রয়কেন্দ্র, বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, ওয়ার্ল্ড ভিশন আশ্রয়কেন্দ্র এবং সাঙ্গু স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর খোঁজখবর নেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি বলেন, “এই দুর্যোগে কেউ যেন কষ্টে না থাকে, সেদিকে আমাদের সর্বোচ্চ নজর রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।”
তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সহায়তা চলমান থাকবে।
এ সময় বান্দরবান পৌরসভার প্রশাসক মো. মঞ্জুর আলমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *