চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রত্যাশী ইঞ্জি. মো. জোবেদ আবছার চৌধুরী

admin
By admin
1 Min Read

চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রত্যাশী হিসেবে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন ইঞ্জিনিয়ার মো. জোবেদ আবছার চৌধুরী। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং একটি ডিজিটাল ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
ইঞ্জিনিয়ার মো. জোবেদ আবছার চৌধুরী বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত, পরিচ্ছন্ন, সুন্দর, সামাজিক ও সুশৃঙ্খল একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা, নিরাপদ নাগরিক পরিবেশ এবং আধুনিক নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার মো. জোবেদ আবছার চৌধুরী বর্তমানে চট্টগ্রাম ডায়াবেটিস অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের (২০২৫–২০২৮) ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের (২০২১–২০২৫) প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য, এনএসি মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান, এনএসি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক বাংলাদেশের প্রেসিডেন্ট এবং কদম মোবারক মুসলিম এতিমখানার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ এবং উন্নয়নের অঙ্গীকার বিবেচনায় আসন্ন নির্বাচনে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের ভোটাররা তাঁকে সমর্থন করবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *