admin
By admin
1 Min Read

চট্টগ্রাম জেলা পরিষদের মাননীয় প্রশাসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বিভিন্ন সাংগঠনিক বিষয়, কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কৃষক দলের নেতাকর্মীদের মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, সাতকানিয়া উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমেদ, সাধারণ সম্পাদক আহমদ ছফি, সহ-সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম, কৃষক দল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান, কৃষক দল নেতা আইয়ুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য কৃষক দলের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *