
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। নতুন নির্ধারণ অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক লাফে ২১২ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ চলতি মাসের ২ এপ্রিল এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। নতুন এই সিদ্ধান্তের ফলে আবারও ভোক্তা পর্যায়ে গ্যাসের খরচ বেড়ে গেল, যা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
