
খালেদা আক্তার, বোয়ালখালী (চট্টগ্রাম):
হাম (Measles) ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বোয়ালখালী উপজেলায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে যুব রেড ক্রিসেন্ট।
উপজেলার বিভিন্ন এলাকায় যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিমের উদ্যোগে সতর্কতামূলক লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসময় স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
তারা বিশেষভাবে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।
এই সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন—
মেহেদী হাসান (দলনেতা),
নুসরাত আরজু প্রিয়া (উপদলনেতা-২),
রাফিউল করিম রাফি (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগ),
বিজয় বিশ্বাস (প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগ),
মোহাম্মদ ইমন (স্বাস্থ্য ও সেবা বিভাগ),
এছাড়াও আরিফুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ সজীবসহ অন্যান্য যুব সদস্যরা।
এ উদ্যোগকে স্থানীয়রা প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিম মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ থেকে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে—যা তরুণ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
