নিজের ক’বর খুঁড়ে মৃ’ত্যুর অপেক্ষায় ঝিনাইদহের আব্দুর রহিম

admin
By admin
1 Min Read

মৃত্যুর পর সন্তানরা ঠিকঠাক দাফন করবে কি না—এমন শঙ্কা থেকে জীবিতাবস্থায়ই নিজের ও স্ত্রীর জন্য পাকা কবর তৈরি করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের বৃদ্ধ আব্দুর রহিম। প্রায় পাঁচ বছর আগে পরম যত্নে তৈরি করা এই কবরের নিয়মিত দেখাশোনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা তিনি নিজেই করছেন। শুধু কবর তৈরিই নয়, মৃত্যুর পর পরিবারের ওপর যেন কোনো আর্থিক বোঝা না চাপে, সেজন্য নিজের কুলখানি ও চল্লিশার মতো ধর্মীয় আনুষ্ঠানিকতার ভোজও জীবিত থাকতেই সম্পন্ন করে রেখেছেন তিনি। স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা থেকে পাশাপাশি দুটি কবর তৈরি করা আব্দুর রহিমের এই ব্যতিক্রমী কাণ্ড দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। তবে জীবিত মানুষের অগ্রিম কবর পাকা করা কিংবা চল্লিশা আয়োজনের এই বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলেম-ওলামারা পুরোপুরি শরিয়তসম্মত নয় বলে মন্তব্য করেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ