
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ (চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত)।
এক শোকবার্তায় তিনি বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ঝরে যাওয়া প্রতিটি প্রাণ শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। হঠাৎ করে প্রিয়জন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি মহান আল্লাহর নিকট নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে তিনি বলেন, এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিহত ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।
