দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা

admin
By admin
2 Min Read
  • চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৯টায় জাছিম ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূলকে শক্তিশালী করা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
    সভায় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শ্রাবণ, দোহাজারী পৌরসভা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি টপ টেন কামাল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন ও সেক্রেটারি আব্দুল মজেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসলাম, ফয়েজ রহমান, মাহাবুল আলম, সেলিম, বাচ্চা, রহিম ও ইসমাইল। যুবদল নেতা শোয়েব, লোকমান, আশিক, সেলিম, পারভেজ, ওয়াসিম, আইয়ুব ও আলাউদ্দিন এবং ছাত্রদল নেতা ফরহাদ ও তামিমসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
    সভায় বক্তব্য রাখতে গিয়ে দোহাজারী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শ্রাবণ বলেন,
    “দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডকে আগামী দিনে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। এখানে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা বিশৃঙ্খলার স্থান হবে না। তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
    তিনি আরও বলেন,
    “কিছু ব্যক্তি সাধারণ কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে।”
    সভায় নেতৃবৃন্দ দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন ও যুবদলের সভাপতি ইফতিয়ার উদ্দিন সুমনের দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও সাংগঠনিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বিগত নির্বাচনে তাদের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন।
    বক্তারা বলেন, জননেতা এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে এলাকায় উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার হাতকে আরও শক্তিশালী করে দোহাজারী পৌরসভাকে উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
    সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *