আর বৃদ্ধি নয়, সুযোগ থাকলে জ্বালানি তেলের দাম কমানো হবে: প্রতিমন্ত্রী

admin
By admin
1 Min Read

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে সুযোগ অনুযায়ী বর্তমান দামের চেয়ে কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে সরকার মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল হলে দেশের বাজারেও দাম পুনরায় সমন্বয় করা হবে। সুযোগ তৈরি হলে আগের তুলনায় কম দামে জ্বালানি সরবরাহের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ