মেধার ভিত্তিতে সরকারি সুবিধা নিশ্চিত করা হবে: মীর হেলাল

admin
By admin
1 Min Read

মেধা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সরকারি কোনো প্রকল্প বাস্তবায়নে দল, ধর্ম, বর্ণ বা গোত্র বিবেচনা করা হবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কর্ম ও যোগ্যতার মাধ্যমে যারা নিজেদের এগিয়ে নিতে পারবেন, তাদের জন্য সুযোগ তৈরি করা হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্পোর্টস কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী দেওয়ার কথা জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ির ৭৭৮ শিক্ষার্থীকে মোট ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দেওয়া হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ