যাত্রী নিয়ে পুকুরে বাস, একজনের লা’শ উদ্ধার

admin
By admin
1 Min Read

বরিশাল-বানারীপাড়া মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে একজন নি’হ’ত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ যাত্রী আ’হ’ত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দু’র্ঘ’ট’না ঘটে। নি’হ’ত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, পিরোজপুরের স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল বাসটি। গড়িয়ারপাড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে উল্টে পড়ে।

স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়। আ’হ’ত’দের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ