
নিজস্ব প্রতিবেদক:
অদক্ষ চালকদের স্বেচ্ছাচারিতা ও বেপরোয়া মনোভাবই দেশের সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘রোড সেফটি ও হাইওয়ে বিভাগের দক্ষতা উন্নয়ন কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় পাঁচ হাজার মানুষের অকাল মৃত্যু হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি উত্তরণে কেবল নতুন রাস্তা নির্মাণের ওপর জোর না দিয়ে বিদ্যমান সড়কগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ এবং সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক নিশ্চিত করতে রোড সেফটি ম্যানেজমেন্টে দক্ষ হাইওয়ে পুলিশ ও ইঞ্জিনিয়ারদের স্থায়ী নিয়োগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

