
পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইমরান হোসেন মুন্না
পটিয়া চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখেই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন।
গত ৬ মে ২০২৬ (বুধবার) বিকাল ৪টায় পটিয়ার কৈয়গ্রামে তাঁর বাসভবনের সামনে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম; উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের; সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ; উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল বশর; পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা বিএনপির সাবেক সহ অর্থ সম্পাদক মোর্শেদুল শফি হিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু; পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবাইদুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোঃ জাহেদ; পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সাবেক সদস্য সচিব আবদুল কাদের; উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন; উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান; পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম; চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ পটিয়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং পটিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ শুরু করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে এবং জনগণকেও সচেতন থাকতে হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
