সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপনসহ ৩৬ জন

admin
By admin
2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য নাদিয়া পাঠান পাপন-সহ মোট ৩৬ জন নারী নেতা মনোনয়ন পেয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।  তবে মনোনয়ন তালিকা ঘিরে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে, কারণ অনেক নেতার স্বজন, স্ত্রী ও কন্যাদের মনোনয়ন পাওয়ার বিষয়টি সামনে এসেছে। যদিও বিএনপি আগে থেকেই জানিয়েছিল, সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদেরই প্রাধান্য দেওয়া হবে। নাদিয়া পাঠান পাপন ছাড়াও মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শিরীন সুলতানা, সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, মোসা. ফরিদা ইয়াসমিন, নেওয়াজ হালিমা আরলী, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, জীবা আমিন খান, নিপুন রায় চৌধুরী, মাহমুদা হাবিবা, সানসিলা জেবরিন, মোছা. সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, সুলতানা আহমেদ, আন্না মিনজ, শামীম আরা বেগম স্বপ্না, সুবর্ণা সিকদার (ঠাকুর), মোসাম্মৎ শাম্মী আক্তার, বীথিকা বিনতে হোসাইন, ফেরদৌসী আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার, মমতাজ আলো, আরিফা সুলতানা, ফাহিমা নাসরিন, মোছা. সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় মোট ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে। উল্লেখ্য, গত ১৭ ও ১৮ এপ্রিল প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *