সিএমপির খুলশী থানা পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেফতার

admin
By admin
1 Min Read

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
​খুলশী থানা সূত্রে জানা যায়, খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রহিম-এর দিকনির্দেশনায় এবং অপারেশন অফিসার এসআই (নিঃ) গোলাম মোহাম্মদ নাসিম হোসেন-এর নেতৃত্বে খুলশী থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা করার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ সোহেল প্রকাশ মনু (২২)
২. আরিফুল ইসলাম (২৩)
৩. মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩)
৪. আশরাফুজ জামান প্রকাশ জনি (২১)
৫. মোঃ পারভেজ (৬০)
৬. মোঃ শাহাবউদ্দিন (৪৫)
​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬/৮/৯/১০/১১ ধারায় খুলশী থানায় মামলা (নম্বর-০৭, তারিখ- ০৩/০৯/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর তৎপরতা রোধে খুলশী থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ