
গাজা সিটিতে ইসরায়েলি হা’ম’লায় ধ্বং’স হওয়া আবাসিক ব্লকের নিচে চাপা পড়া ১০৫ ফিলিস্তিনির ম’রদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের শুরুর দিকে যুদ্ধের প্রথম সপ্তাহে আল-তাজ আবাসিক এলাকায় বিমান হা’ম’লায় এই ব্যক্তিরা নি’হ’ত হন। প্রায় তিন বছর পর উদ্ধার হওয়া এই মরদেহগুলোর জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী যন্ত্রপাতির অভাব এবং অবরুদ্ধ পরিস্থিতির কারণে এতদিন এই মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো গাজার বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
